রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল এসএসসির প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আটকে আছে ৫ শর্তে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী ‘খুবই অসুস্থ ব্যক্তি’: ট্রাম্প

আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩ টাইম ভিউ
আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী

আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার (২৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নতুন কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণভোটের সমস্যার সমাধানে আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই করতে হবে। বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বিএনপির জন্য নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা। এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের সহযোগিতা বাড়ানো উচিত।

এছাড়াও হামের কারণে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সামনে এগিয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর