রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

ইজতেমায় ৪৯ দেশের ১৪৪৯ বিদেশি মেহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ টাইম ভিউ

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তারা ময়দানে উপস্থিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

গণমাধ্যমকে তিনি বলেন, শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লির নাম এন্ট্রি হয়েছে। তবে বিদেশি মেহমানদের আগমন এখনও চলমান রয়েছে। এদিকে, বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এ ছাড়া আগত বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাওয়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর