শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া

ইরানে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া। নিরপক্ষেতা আইনের কথা বলে এরইমধ্যে আকাশসীমা ব্যবহার করতে চেয়ে যুক্তরাষ্ট্রের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটি।বৃহস্পতিবার (২ এপ্রিল) অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানে অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে ওয়াশিংটন থেকে কয়েকবার অনুরোধ এসেছে। তবে কয়বার অনুরোধ এসেছিল তিনি স্পষ্ট করে বলেননি।

মুখপাত্র আরও জানান, অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রতিটি বিষয় পৃথকভাবে মূল্যায়ন করা হবে।অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখে আসছে। দেশটি মার্কিন বিমান চলাচলের ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞা আরোপ করেনি, তবে প্রতিটি অনুরোধ পৃথকভাবে পর্যালোচনা করছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ইরান যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। দেশটি মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। ইতালির সরকারও গত সপ্তাহে সিসিলিতে সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন একটি বোমারু বিমানকে অনুমতি দেয়নি। সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর