মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির

ইসলামপুরে এতিম সুমাইয়া হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

শশুর বাড়িতে গৃহবধূ এতিম সুমাইয়া হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে( ১৬ সেপ্টেম্বর)। (মঙ্গলবার) দুপুরের দেওয়ানগঞ্জ- ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে  এলাকাবাসীরা মানববন্ধন করে।

মানববন্ধনে নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করে আসছিল তার স্বামী-শশুর বাড়ির লোকজন। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। তার দাবি হত্যাকান্ডের সাথে জড়িতদের পুলিশ থানায় নিয়ে কেন ছেড়ে দিল।  মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহতের স্বজন উজ্জ্বল, জাকির হোসেন, শওকত প্রমুখ। বক্তাদের অভিযোগ, সুমাইয়ার হত্যা ঘটনা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে কেন? আমরা চাই পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনা হোক।,

জানা যায় গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ উপজেলার বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ সময় পুলিশ নিহতের স্বামীর শশুর শাশুড়িকে আটক করে থানায় নেয়া যায়। পথে তাদের রহস্যজনক কারণে ছেড়ে দেওয়া হয়।

নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে তাকে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিন এর ছেলে সুমন (২২) এর সাথে  বিয়ে হয়। গৃহবধূ সুমাইয়ার রহস্য জনক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর সহায়তা পুলিশ  জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখে ৪৮ ঘন্টা পর ছেড়ে দেওয়া হতাশা ব্যক্ত করেছেন।

এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হাসান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই  মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রতিবেদনের রিপোর্ট সাপেক্ষে হত্যা মামলার রযু করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর