শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ টাইম ভিউ

অনলাইন ডেস্কঃ ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৫টার পর রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল ৫টার পর রাজধানীর প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি বেশি সময় স্থায়ী না হলেও তাপমাত্রা কমাতে ভূমিকা রাখবে। ঈদের দিন শুধু রাজধানীতে বৃষ্টি হওয়ার সংবাদ পাওয়া গেছে।

তিনি আরো বলেন, সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে।

গতকাল বৃহস্পতিবার টানা ১৯ দিনের তাপদাহ ও ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় বৃষ্টি নামে। বিকেল ৫টা ১৫ মিনিটে নামা বৃষ্টি রাজধানীকে ভিজিয়ে যায়। এরপর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা বিভাগের যশোরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর