রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পেশাগত বা ব্যবসায়িক প্রয়োজনে ঈদের আগে যারা বাড়িতে যাননি, তেমন অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। ঈদের পরেরদিন মঙ্গলবার ঢাকার কাউন্টারগুলোতে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়। বিশেষ করে মানিকনগর, যাত্রাবাড়ী ও গাবতলীতে উৎসব পরিবেশ বিরাজ করছে যেন। একই চিত্র দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরেও।

বাড়িফেরা যাত্রীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঈদের পরেরদিনেও  ঢাকা ছাড়ছেন। ভোগান্তি এড়াতে, সঠিক সময়ে ছুটি না পেয়ে ও পরিবহন না পাওয়াসহ নানাবিধ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে।রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে, যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

গাবতলীর জেআর কাউন্টারের টিকিট বিক্রেতা বলেন, আজও যাত্রীদের ভালো চাপ রয়েছে। যারা ছুটি পাননি ঈদের আগে, পথের ঝক্কি-ঝামেলা এড়াতে চান তারা আজ বাড়ি যাচ্ছেন। বাস নিয়মিত ছাড়ছে, যাত্রী চাহিদাও ভালো।

এদিকে, ঈদ শেষ করে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে। তবে এই হার বাড়ি যাওয়া যাত্রীদের তুলনায় কম। যাদের ঈদের ছুটি কম ছিল, কিংবা ঢাকায় ফেরার তাড়া রয়েছে, তারা আজ বাড়ি থেকে ফিরছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর