বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সমালোচনার মুখে উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান “আব্বাছ”

সাকিব আহমেদ ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৮ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া একটি মিনি ফ্রিজ বিভাগীয় প্রধানের বাসায় নেওয়ার অভিযোগে সমালোচনার সৃষ্টি হওয়ার পর সেটি আবার কলেজে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: শওকত আলম মীর।

কলেজ সূত্রে জানা গেছে, গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থীরা প্রায় এক বছর আগে বিভাগীয় কার্যালয়ের জন্য ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। ফ্রিজটি দীর্ঘদিন বিভাগীয় প্রধানের কক্ষে রাখা ছিল এবং বিভাগের শিক্ষকরা তা ব্যবহার করতেন।

তবে প্রায় এক মাস আগে গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী ফ্রিজটি নিজের বাসায় নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি শিক্ষক-শিক্ষার্থী মহলে আলোচনার জন্ম দেয়। পরে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে কলেজ প্রশাসনের নজরে আসে ঘটনাটি।

অভিযোগের বিষয়ে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী বলেন- ‘বিভাগে ফ্রিজের তেমন প্রয়োজন হচ্ছিল না। তার বাসার ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়া এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করে খাবার পাঠানোয় সংরক্ষণের সুবিধার জন্য তিনি সেটি বাসায় নিয়ে গেছেন। তার দাবি, এই ফ্রিজের প্রতি তার কোনো ব্যক্তিগত লোভ নেই এবং ফেরত চাইলে তিনি এখনই তা এনে দেবেন।’

বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না জানিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন- ‘বিভাগ থেকে বাসায় ফ্রিজ নিয়ে যাওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ বিষয়ে কথা হলে শিক্ষক ফ্রীজটি ফেরত দিয়ে গেছেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর