মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার ঋণ পরিশোধ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

পরিশোধ করা অর্থের মধ্যে আসল ছিল ২৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং সুদ বাবদ পরিশোধ হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ডলার।অন্যদিকে, ওই অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণ পেয়েছে ৮ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে ঋণ প্রতিশ্রুতি ছিল ৮ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ কম। ইআরডি জানিয়েছে, বৈদেশিক সহায়তা হ্রাস পাওয়ায় দেশের অর্থনীতিতে বাড়ছে চাপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর