সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

এবার দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এবার দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের শঙ্কার কথা জানাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। কারণ হিসেবে মন্ত্রণালয় জানিয়েছে, মহেশখালীতে টার্মিনালের কারিগরি ত্রুটি ঘটেছে। যার ফলে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। তবে সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্রুত সমাধানে মন্ত্রণালয় কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। এর মধ্যে লোডশেডিংয়ের তথ্য জানাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা ভোগান্তি কয়েকগুন বাড়িয়ে দিতে পারে।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বৈদ্যুতিক ক্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার দিনভর গ্যাস না পেয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছে। আজ শনিবার সকাল থেকে সরবরাহ শুরু হয়েছে।

তবে বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ পুরোদমে ফিরে আসবে বলে জানিয়েছে রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর