শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

এবার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মেঘনা আলম

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৭ টাইম ভিউ

বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ খেতাবপ্রাপ্ত মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি থানার করা মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত সংস্থা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তার গ্রেপ্তার মঞ্জুর করেন।এর আগে, ১০ এপ্রিল রাতে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিশেষ ক্ষমতা আইনের আওতায় মেঘনাকে আটক রাখার জন্য অনুমোদন চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় উল্লেখিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার পরিপন্থি ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করা’ এবং ‘আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে’ তাকে ৩(১) ধারার অধীনে আটক রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরে মেঘনাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারের আগে বুধবার সন্ধ্যায় নিজের বাসা থেকে ফেসবুক লাইভে আসেন মেঘনা। তিনি লাইভে অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছে। প্রায় ১২ মিনিটের ওই লাইভ চলাকালে আচমকাই তা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ভিডিওটি ফেসবুক থেকে মুছেও ফেলা হয়।

২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশ সুরক্ষার বার্তা ছড়াতে এবং নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় তিনি প্লাস্টিক পুনর্ব্যবহার নিয়ে কাজ করে আলোচনায় আসেন।তবে সাম্প্রতিক সময়ে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ‘প্রেমের ফাঁদে ফেলা’ এবং ‘সংবেদনশীল তথ্য সংগ্রহের’ মতো গুরুতর অভিযোগে তার নাম উঠে আসে। মামলায় বলা হয়, পরিকল্পিতভাবে প্রভাবশালী বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন তিনি।

প্রতারণার মামলার পাশাপাশি মেঘনার কর্মকাণ্ড খতিয়ে দেখতে মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও। পুলিশ সূত্র বলছে, এই মামলার পেছনে আন্তর্জাতিক যোগাযোগ, অর্থ লেনদেন এবং স্পর্শকাতর তথ্যের বিনিময়ের মতো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর