মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের আলোচনা আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ ইসলাম রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন ডিবির মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস

এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের আলোচনা
ছবি-সংগৃহীত

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী ‘এসকে গ্রুপ’।

প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের এ উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনা রয়েছে। অঞ্চলটিকে দক্ষিণ কোরিয়ার ‘উলসান’-এর মতো একটি আন্তর্জাতিক শক্তি ও জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিনিয়োগ আগ্রহের কথা জানায় এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে পরিকল্পিত এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্য অবকাঠামো, কারিগরি দিক ও বিনিয়োগ রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি বিস্তারিত উপস্থাপনা (প্রেজেন্টেশন) তুলে ধরে।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশের বিকাশমান জ্বালানি খাতে এসকে গ্রুপের বিনিয়োগ আগ্রহকে তিনি সাধুবাদ জানান।

একইসঙ্গে প্রস্তাবিত এ মেগা প্রকল্পের প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে নেয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে তারা বাংলাদেশের উদীয়মান বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে তাদের দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।

উচ্চপর্যায়ের এ বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে শীর্ষ স্থানীয় তৈরি পোশাক ও বস্ত্র খাত প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর