মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

ওমরাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল সৌদি আরব

ধর্ম ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

বছরে সাধারণত এক থেকে দেড় কোটি মুসলিম ওমরাহ পালন করেন। ওমরাহ যাত্রীর সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। এবার ওমরাহযাত্রী নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওমরাহ যাত্রীর বার্ষিক সংখ্যা বৃদ্ধি করে তিন কোটি করার পরিকল্পনা করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের ওমরাহবিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি আবদুল রাহমান বিন ফাহাদ দেশটির আল-ইখবারিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিবছর ওমরাহ পালনকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। চলতি বছর ওমরাহযাত্রীর সংখ্যা এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার পরিকল্পনা রয়েছে।’

এদিকে হজ উপলক্ষে গত ২৩ মে থেকে ২০ জুন পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু বন্ধ রাখা হয়।

এরপর প্রায় এক মাস পর ২১ জুন ভিসা ইস্যু শুরু হয়। আগামী ৭ জুলাই হিজরি নববর্ষের প্রথম দিন ওমরাহযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।
এর আগে ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। হজের আগে দুই কোটির বেশি ওমরাহ যাত্রীর আশা করেছিল সৌদি আরব।

এদিকে চলতি বছর সবচেয়ে বেশি ওমরাহযাত্রী গেছেন ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে ১০ লাখ ৫ হাজার ৬৫ জন ওমরাহ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান থেকে ওমরাহ করেছেন ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, মিসর ও ইরাক। ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশের ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৯২ জন

ওমরাহ শব্দের অর্থ পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত ওমরাহ। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যেকোনো সময়ে পবিত্র কাবাঘর তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়।

ওমরাহ পালনে প্রধানত চারটি কাজ। দুটি কাজ ফরজ—ইহরাম পরিধান করা এবং পবিত্র কাবাঘর তাওয়াফ করা। আর দুটি কাজ ওয়াজিব—সাফা ও মারওয়া সাতবার সায়ি করা এবং মাথার চুল মুণ্ডানো বা ছোট করা।

সূত্র: আরব নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর