শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে ছেড়েছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি (Walpad 11G), যা দিচ্ছে শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয়। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিংয়ের যেকোনো প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সাথে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরো সাবলীল ও সমৃদ্ধ।

ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০বাই১২০০ পিক্সেল রেজোলিউশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন মাইক্রোএসডি কার্ড স্লটসহ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ। ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।

শক্তিশালী সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ১১জিতে রয়েছে ডিটিএস সাপোর্টসহ ৪টি ফুল-বক্স স্পিকার। এ ছাড়াও এতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহক চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৭০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা পিডি ৩.০ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ট্যাবলেটটিতে জিপিএস, বিডিএস, গ্লোনাস, গ্যালিলিওসহ একাধিক স্যাটেলাইট নেভিগেশন সাপোর্ট এবং অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর, জাইরোস্কোপ, গ্রাভিটি, কম্পাস, হল ও ম্যাগনেটিক সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সরও রয়েছে।

বর্তমানে ওয়ালপ্যাড ১১জি-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১ হাজার ৭৫০ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩ হাজার ৭৫০ টাকা। প্রতিটি ট্যাবলেটের সাথে থাকছে গ্লাস প্রটেক্টর, ফ্লিপ কভার, ২০ ওয়াট চার্জার, ১.৫ মিটার ইউএসবি ক্যাবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড।

দেশের সকল ওয়ালটন প্লাজার পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltonplaza.com.bd/product/walton-1095-android-tablet-walpad-11g?uid=P-QB7B1M) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। এতে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর