বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ‘রিস্ক সামিট’ অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৪ টাইম ভিউ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো রিস্ক সামিট। সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সামিট অনুষ্ঠিত হয়। সামিটে কমিউনিটি ব্যাংকের পোর্টফোলিওর সামগ্রিক পরিস্থিতি বর্ণনা, রিস্ক এর বর্তমান অবস্থা, রিস্ক এর আসন্ন হুমকি, প্রভিশন স্ট্যাটাস, ঋণ পোর্টফোলিওর বিভিন্ন ঝুঁকি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

সামিটে অংশ নেন কমিউনিটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারসহ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট ও সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধানগণ।অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত তাঁর মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব সিআরএম অ্যান্ড হেড অব স্যাম জনাব হাসি রানী বেপারী, হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য উর্ব্ধতন কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর