বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

কলাপাড়ায় গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাস বয়সী গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মো, সুলতান (৫৫) নামের এক কসাইকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো,ইয়াসীন সাদেক।

এ অভিযানে  কলাপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় বানাতি বাজার কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো, ইয়াসীন সাদেক বলেন,  বানাতি বাজার সংলগ্ন  খালপাড়ে পশুজবাই ও গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০২১-এর ৮ বিধি লংঘনের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর