শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে দীপু মনি ব্যারিয়ার ভেঙে জেমসের কনসার্টে ঢুকলেন হাজারো দর্শক ফারুকী-তিশার ১৬ বছরের সংসার ঘিরে বিচ্ছেদের গুঞ্জন সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি

কাজে ফিরেই নির্বাচকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হাথুরুসিংহে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩২ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের পর ছুটিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রায় ৩ সপ্তাহের ছুটি কাটিয়ে গতকাল ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ। আজ বড় ছেলেকে নিয়ে মিরপুরে আসেন এই লঙ্কান। যোগ দেন এশিয়া কাপের আগে চলমান জাতীয় দলের স্কিল ক্যাম্পে। কাজে ফিরেই নির্বাচকদের সঙ্গে দল নির্বাচনের গুরুত্বপূর্ণ বৈঠকও সেরেছেন তিনি।

সকাল ১০টায় ছেলেকে নিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন হাথুরুসিংহে। মাঠে এসে কিছুক্ষণ ক্রিকেটারদের সঙ্গে আলাপ করে প্রবেশ করেন বিসিবি কার্যালয়ে। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, সেখানেই হয়েছে কোচ-নির্বাচকদের বৈঠক। সেখানে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

বেধে দেয়া সময় অনুযায়ী আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল দিতে হবে। অথচ তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশ এখনো পরবর্তী নেতৃত্ব ঠিক করতে পারেনি। হাথুরুসিংহে ছুটি থেকে ফেরায় তার গুরুত্বপূর্ণ মতামতও নেয়া হয়ে গেল। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিন অধিনায়ক প্রার্থী সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে একান্ত আলাপের পর ঘোষণা হবে দল।

এদিকে আজ সকালে সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল মিরপুরে এলেও দেখা হয়নি হেড কোচের সঙ্গে। হাথুরুসিংহে মাঠে আসার আগেই বেরিয়ে যান তামিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর