শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম কুড়িগ্রামে নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দিচ্ছেন ট্রাম্প, ইউরোপকে মজুত ছাড় দেওয়ার আহ্বান ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় এক ব্যক্তি, ধারের টাকা চাইতে গেলে, কুপিয়ে জখমের অভিযোগ। ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত! রাজধানীতে এক দিনে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত স্কুলশিক্ষার্থী

কুড়িগ্রামে নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
কুড়িগ্রামে নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ছবি-সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু (৩৫) উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইসলামপুর গ্রামে তিন নৃত্যশিল্পীকে ডেকে আনা হয়। পরে ২৯ সেপ্টেম্বর দুইজন চলে যান এবং ভুক্তভোগীকে আটকে রাখা হয়। পরে মোখলেছুর, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া তাকে ধর্ষণ করেন। অভিযুক্তরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সেসময় ভুক্তভোগীর সাড়ে ৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।ওসি আজিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বাকি চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

ভুক্তভোগীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর