শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম কুড়িগ্রামে নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দিচ্ছেন ট্রাম্প, ইউরোপকে মজুত ছাড় দেওয়ার আহ্বান ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় এক ব্যক্তি, ধারের টাকা চাইতে গেলে, কুপিয়ে জখমের অভিযোগ। ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত! রাজধানীতে এক দিনে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত স্কুলশিক্ষার্থী

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ছবি-সংগৃহীত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ । বিএনপি মিডিয়া সেল সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানও আলাদা বার্তায় তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর