রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর বগুড়ায় সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারীকে হত্যা আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে: অর্থমন্ত্রী সংস্কার রক্ষায় ইইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান নাহিদের দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি রবিবার থেকেই কার্যকর অফিসের নতুন সময়সূচি একদিনে হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কুয়েতে হামলায় চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত: তাসনিম

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
কুয়েতে হামলায় চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত: তাসনিম

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। শুক্রবার চালানো ওই হামলার পর ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করেছে তাসনিম। তাদের দাবি, এসব ছবির মাধ্যমে ঘটনার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

তবে হেলিকপ্টারটি সরাসরি ইরানের হামলায় নাকি ইরান-সমর্থিত কোনো সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে—এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।সংঘাত শুরুর পর থেকেই কুয়েতে অবস্থানরত মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে।

এদিকে একই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন ও কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ঘটনাটিকে তারা মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ বলে উল্লেখ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর