রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮২ টাইম ভিউ
কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (২৩ মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চন্ডিতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ পরান (২৪)। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

জানা যায়, ওই শিশু পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই চুনকুটিয়ার ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। অটোচালক মো. রাকাত (৩৮) জানান, আমি রাস্তা থেকে দেখতে পাই একজন যুবক ছোট একটি বাচ্চা নিয়ে চন্ডিতলা জঙ্গলে যাচ্ছে।

মনে সন্দেহ হলে গিয়ে দেখি…। পরে চিৎকার করলে আশেপাশে মানুষ আসে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। রাজমিস্ত্রী মোশাররফ হোসেন বলেন, দোকানে চা খেয়ে বাসায় যাওয়ার সময় চিৎকার শুনে এসে দেখি ৪ বছরের শিশুর সঙ্গে এই কাজ। পরে সাথে সাথে র‍্যাব এসে মেয়েটিকে রক্ষা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর