শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার নাসিরের বিষয়ে এবার আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন তামিমা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
ক্রিকেটার নাসিরের বিষয়ে এবার আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন তামিমা

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়ে নিয়ে আবারও আদালতে জেরার সম্মুখীন হয়েছেন তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগেই নাসিরকে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে তামিমা জোর দিয়ে জানিয়েছেন, নাসিরের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানিতে তামিমা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। জেরার সময় তিনি বলেন, ‘নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’

মামলার সূত্রে জানা যায়, তামিমা তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন, এমন অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তার সাবেক স্বামী রাকিব হাসান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আইন অনুযায়ী, মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির ও তামিমার ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর