রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

গুলিস্তানে খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ টাইম ভিউ
গুলিস্তানে খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের ব্যস্ততম খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে বিকেল ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হলে ৫টা ৩৩ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়।

ভবনের উপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা নিচতলার ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। সবাই দ্রুত ভবন থেকে বেরিয়ে আসায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।তবে ঘিঞ্জি এলাকা ও রাস্তায় উৎসুক মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে ফায়ার কর্মীদের বেশ বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর