রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

গুলিস্তানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা ছুরিকাঘাতে আহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪২ টাইম ভিউ
গুলিস্তানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা ছুরিকাঘাতে আহত

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে ছুরিকাঘাতে কবির আহমেদ (৪৫) নামের এক মোবাইল ফোন পার্টস ব্যবসায়ী আহত। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে। শনিবার বিকালে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি জানান জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন।

সুমন জানান, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়। আহত কবির আহমেদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানান বিকেলে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের মধ্যে থেকে কবির আহমেদকে কোমরের পেছনে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উদ্ধার করে বিকাল ছয়টার দিকে চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি। আহত কবির আহমেদ জামায়াত ইসলামীর সমর্থক বলে দাবি করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন আহত কবির আহমেদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর