“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় আহম্মদ আলী গণগ্রন্থাগার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল নির্বাচনী বিভাগের দায়িত্বশীল আবু হারিস মোল্লা, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী ১ আসনের মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মোশারফ হোসেন।
সম্মেলন শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার আমীর মোঃ জালাল উদ্দিন প্রামাণিক। এসময় সম্মেলনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী ১ আসনের মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলামের হয়ে দ্বারে দ্বারে ঘুরে দাড়িপাল্লা প্রতীকে ভোট আবেদনের দিকনির্দেশনা দেন।