রাজবাড়ীর গোয়ালন্দে সাউথ ইস্ট-এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক কৃষি ব্যাংকের সামনে অবস্থিত বিল্ডিংয়ের দোতলায় এ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট- এজেন্ট ব্যাংকের হেড অফ ডিপার্টমেন্টের প্রধান মোঃ সাজ্জাদুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) কে এ মহিত হিরা। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সাউথ ইস্ট- এজেন্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরিফ দেওয়ান, রাজবাড়ী শাখার ম্যানেজার মোঃ নাফিজুল ইসলাম,
গোয়ালন্দ টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজির আহমেদ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বাদল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, রাজবাড়ী পিটিআই ইন্সট্রাক্টর মশিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী, অত্র ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংকটি ১৯৯৫ সালের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়ে ওই সালের ২৫ মে যাত্রা শুরু করে। তিনি আরো বলেন, এ ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম ঢাকায় ব্যাংকটি প্রতিষ্ঠা করেন যা আজ দেশের অনেক জেলা ও উপজেলায় সুনামের সাথে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন। গোয়ালন্দ উপজেলায় এ ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হলো। আপনারা ব্যাংক হিসাব খুলে আমাদের সাথে লেনদেন করবেন আশাকরি।