মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

গোয়ালন্দ এ্যাসিল্যান্ডের বাসভবনে চুরি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬০ টাইম ভিউ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।  সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। উপজেলা সূত্রে জানা যায়, ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের দাপ্তরিক কাজে বাহিরে একটা প্রোগ্রামে ছিলেন। সেই সুযোগে অজ্ঞাত চোরেরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আলমারি ও কক্ষ তছনছ করে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পরপরই গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে ওসি বলেন,“চুরির বিষয়ে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, “আমি অফিসের কাজে বাইরে একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। এ অবস্থায় বাড়ির দারোয়ান ফোনে জানায়, ঘরে তালা ভাঙা অবস্থায় কিছু সামগ্রী উধাও। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আমি আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর