মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু,দগ্ধ দুই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় কাজ করতে গিয়ে এসি বিষ্ফোরণে আহত টেকনিশিয়ান শওকতের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে ওয়ার্ডে এসি বিস্ফোরণ ঘটে। এসময় শওকত সাততলা থেকে নিচে পড়ে যান। আর তানভীর ও মিশকাত নামের আরও দুই শ্রমিক দগ্ধ হন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, তারা ওই ওয়ার্ডের বাইরের দিকে এসির কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো এ বিষ্ফোরণ ঘটেছে। এতে পিডিবির ৩ আউটসোসিং কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে তানভীর ও মিশকাত নামে দুইজনকে দগ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর