রাজবাড়ী জেলায় দুইটি আসন, তার মধ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে সংসদীয় আসন-১। রাজবাড়ী সদরে একটি পৌরসভা ও ১৭ টি ইউনিয়ন এবং গোয়ালন্দে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নের সমন্বয়ে রাজবাড়ী-১ আসন।
এই আসনে বিএনপির দলীয় নমিনেশন পাওয়ার জন্য লড়ছে দুইজন তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে একজন হলেন, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং অপর দিকে রয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আসলাম মিয়া।
দুজন প্রার্থীই মরিয়া হয়ে উঠেছেন নমিনেশন পাওয়ার দৌড়ে, কেউ কারো চেয়ে কম নয়! একদিকে খৈয়ম সমর্থকরা বলছেন
খৈয়মের নমিনেশন ফাইনাল অপর
দিকে আসলাম মিয়ার সমর্থকরা বলছেন আসলাম মিয়ার নমিনেশন ফাইনাল। দুই গ্রুপের প্রচার-প্রচারণা চলছে নিয়মিত।
খৈয়ম তার সমর্থক নিয়ে কৌশলে
মাঠে ময়দানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। অন্য দিকে আসলাম মিয়াও তার সমর্থক নিয়ে মাঠে ময়দানে নির্বাচন কৌশল অবলম্বন করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত নমিনেশন কে পাচ্ছে তা বলা মুশকিল?
আগামী দিনের বাংলাদেশ নির্মাণে তারণ্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে মধ্য দিয়ে আশায় বুক বেধে আছেন রাজবাড়ী-১ আসনের সাধারণত মানুষ। কে পাবেন দলীয় নমিনেশন তা নিয়ে তোড়জোড় চলছে জেলা জুড়ে।