মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

চশমা পড়া হনুমান উদ্ধার করেছে চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পাচার করার সময় যাত্রীবাহী এস.আলম বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি চশমা পড়া হনুমান উদ্ধার করেছে চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ। এ সময় হনুমানটি পাচারের কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে বাসটির চালক মো. জসীম উদ্দীনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া পেট্রল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাস চালক মো. জসীম উদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বাসটিকে থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় চালকের আসনের পেছনে বাসের ব্যাটারি বক্সের ভিতর থেকে মহা বিপন্ন প্রজাতির চশমা পড়া হনুমানটি উদ্ধার করা হয়।

তিনি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জসীম উদ্দীন স্বীকার করেছে যে, সে টাকার বিনিময়ে ঢাকার এক ব্যক্তির কাছে মহা বিপন্ন প্রজাতির চশমা পড়া হনুমানটি পৌঁছে দেওয়ার চুক্তি করেছিল। মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর