বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ টাইম ভিউ

রাজধানীর এলিফেন্ট রোড এলাকায় মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে শুক্রবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে অবস্থান করছিলেন কয়েকজন যুবক। সবার পরনে ছিল শীতের পোশাক এবং মুখে মাস্ক। আনাগোনা করতে থাকা ওই যুবকরা হঠাৎ করেই রামদা এবং চাপাতি বের করে হামলা চালায় এক গাড়িতে।

এসময় গাড়ির বাইরে থাকা আরেক ব্যক্তিকে উপর্যপুরি কোপানো শুরু করে ওই দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পরা ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর এলিফেন্ট রোড এলাকায় মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এক ব্যক্তিকে ধারালো রামদা এবং চাপাতি দিয়ে রাস্তায় ফেলে উপর্যপুরি কোপাচ্ছে। এসময় রাস্তা কিছুটা সুনসান ছিল। দুর্বৃত্তরা ভয়ঙ্করভাবে এক ব্যক্তিকে কোপাচ্ছেন এটা দেখে পাশ দিয়ে যাওয়া কিছু যানবাহন দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, যে ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপানো হয়েছে তিনি স্থানীয় ব্যবসায়ী এবং এলিফেন্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহতেশাম। তবে এসময় ওই কমিটির সভাপতি ওয়াহিদুল হাসান দিপুও হামলার শিকার হন। তবে তিনি গাড়িতে থাকায় শুধু পায়ে আঘাত পেয়েছেন।

পুলিশ জানায়, রাতে গাড়ি নিয়ে মার্কেট থেকে বের হওয়ার সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে সভাপতি দিপুর গাড়িতে হামলা করে। তবে তারা গাড়ি ভাঙার চেষ্টা করলেও সেটি পারেনি। জানালার কাঁচ ভেঙে তার পায়ে আঘাত করে। এসময় ওই জায়গায় এহতেশামকে পেয়ে তাকে রাস্তায় ফেলে কোপায়। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্দ্বে এই ঘটনা ঘটতে পারে। হামলায় আহত ওয়াহিদুল হাসান দিপু বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। এসব নিয়েই হামলার ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের এসি তারেক লতিফ বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, সেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা কুপিয়েছে তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর