সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

চালক ও ছিনতাইকারী চক্রের হাতে কাস্টমস কর্মকর্তা খুন, গ্রেপ্তার ৫

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৪ টাইম ভিউ
চালক ও ছিনতাইকারী চক্রের হাতে কাস্টমস কর্মকর্তা খুন, গ্রেপ্তার ৫

রাজধানীতে আলোচিত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সোমবার কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে কাজ করছিলেন। তারা চালক ও যাত্রীর ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সুযোগ বুঝে যাত্রীদের টার্গেট করত।

র‍‍্যাবের ভাষ্য অনুযায়ী, চক্রটি মূলত দূরপাল্লার যাত্রীদের বেছে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তোলে। এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। বাধা পেলে শারীরিক আক্রমণ করতেও দ্বিধা করত না তারা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍‍্যাব জানায়, সম্প্রতি কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার বর্ণনায় জানা যায়, বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থল কুমিল্লায় ফিরছিলেন। গভীর রাতে তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছালে চক্রের সদস্যরা তাকে অটোরিকশায় তুলে নেয়। পথে তারা তাকে আঘাত করে এবং তার কাছ থেকে ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেয়।

একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরদিন সকালে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর