মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির

জামালপুরে অপহরণ- ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন

সাকিব আহমেদ জামালপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

জামালপুরে পৃথক দুটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন । একই সঙ্গে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। ওই মামলায় ছয় জন সাক্ষী সাক্ষ্য প্রদানে রবিনকে 14 বছরের প্রথম কারাদণ্ড প্রদান করেন আদালত।

এছাড়া  রবিনের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে। ওই মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্য দান শেষে আদালতের বিজ্ঞ বিচারক রবিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তবে মামলা রায়ের সময় আসামি রবিন অনুপস্থিত ছিলেন।

এ রায় প্রদানে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর