সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১১ টাইম ভিউ
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।  সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বলেন, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে পেটে লাথি দেয়ে। এতে সুজনা আক্তারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ডের টাকা সুজানার পরিবার পাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর