সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

জিএম কাদেরসহ জাপা ও ১৪ দলের নেতাদের বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ ১৪ দলীয় জোটের সকল সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে পিএনপির নেতারা বলেন, গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গুম-খুন ও লুটতন্ত্রের পথ বেছে নিয়েছে তাদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে জনগণের দাবির বিরুদ্ধে জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগ সরকারের শরিক দলের শীর্ষ নেতারা মিটিং করে ছাত্রজনতাকে হত্যার পরামর্শ দেয়। শুধু তাই নয় সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলনরত জনতাকে আওয়ামী সন্ত্রাসীরা মানুষ পুড়িয়ে বিএনপি’র ঘাড়ে তার দোষ চাপিয়ে সন্ত্রাসী দল আখ্যায়িত করে নিষিদ্ধ করার দুঃসাহসও দেখিয়েছে। এর সাথে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কুপরামর্শও দিয়েছে।

এ সময় বক্তব্য রাখেন পিএনপির সভাপতি ফিরোজ মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম.এ আরিফ, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, সহ প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, মিম মোহাম্মদ বিশাল প্রমুখ। সমাবেশ শেষে জিএম কাদের গংদের বিচারের দাবিতে একটি মশাল মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর