রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

জেনেভা ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে সনু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন সনু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শামীম হোসেন ও সজীব আহমেদ নামে দুই যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, নিহত যুবকের প্রতিবেশী তারা। সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের সন্তান। তার দুই ছেলে-মেয়ে রয়েছে। সনু জেনেভা ক্যাম্পের পাঁচ নম্বর সেক্টরে থাকতেন এবং ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ (বুধবার) সকালে ক্যাম্পের ভেতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিও চলে। সে সময় সনু গুলিবিদ্ধ হন। মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক মাস যাবৎ ক্যাম্পে প্রায়ই এমন সংঘর্ষ চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সনুর পেটে অন্তত ১৫টি গুলি লেগেছে। ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলেও বলে মন্তব্য করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর