শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

টেলিটকের ‘জেন-জি’ প্যাকেজে উপদেষ্টা নাহিদের আগ্রহ

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

টেলিটক তরুণদের জন্য জেন জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে তাতে আগ্রহের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

টেলিযোগাযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটর করার পাশাপাশি সক্ষমতার মধ্য থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট এ মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট জমা দেবে। টেলিটক তরুণদের জন্য জেন জি  প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর