অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় সান্তাহার রেলওয়ে থানাধীন বাসুদেপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন মণ্ডল পাড়া ব্রিজের উপর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঔ অজ্ঞাত এই নারীর মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার এস আই নরেশ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য রাজশাহীর একটি সিআইডির দল কাজ করছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।