মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দীঘলকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষরা গ্রামের লিটন শেখের ছেলে।

ভাঙ্গা রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী নকশি কাঁথা কমিউটার ট্রেনটি খুলনা-ঢাকা রেললাইনের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা এলাকা অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা লিটন শেখ জানান, আজ সকাল ৭টার দিকে কাজের উদ্দেশে রবিউল বাড়ি থেকে বের হয়েছিল। পরে দশটার দিকে তার মৃত্যুর খবর পাই।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, রাজবাড়ী রেলওয়ে থানা থেকে একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। তিনি তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানাতে পারবেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর