মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৪ টাইম ভিউ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় জুলাই মাসে; ৪১ জনের। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হলো ছয়জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন এবং জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মার্চ মাসে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির ঘটনাও জুলাইয়ে সবচেয়ে বেশি; ১০ হাজার ৬৮৪ জন। আগস্টে ভর্তি হয়েছে ১ হাজার ৪০৪ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৯ জন রাজধানীতে (ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়)। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রোগী ভর্তি হয়েছে।ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫৩ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছে ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর