রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশে একযোগে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার

চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশে একযোগে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সকল মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

এর আগে সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেন।

এ সময় মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

“নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে সবাই মিলে ভূমিকা রাখি”— এই প্রত্যয়ে চন্দনাইশকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর