অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল ১১টায় ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
এর আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার সব প্রবেশমুখে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি।