মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী সাত বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি তরুণদের জন্য নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাস পর উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা

তাড়াশে নাশকতার অভিযোগে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২১১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামী আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামের মৃত বায়েজিদ আলী খন্দকারের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সাকলাইন খন্দকার (৫৫), মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃত আজিজ প্রামাণিকের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী (৪৮) ও উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫)।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, নাশকতার মামলায় রাতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর তিনজনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর