সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

তীব্র খাদ্য সংকটের মুখে পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২২২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ছয় মাসে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র পাকিস্তানসহ খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা আরও ২১টি দেশের খাদ্য সংকট বাড়বে বলে এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছে জাতিসংঘের দুই অঙ্গ প্রতিষ্ঠান।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও খাদ্য এবং কৃষি সংস্থা (এফএকিউ) আহ্বান জানিয়েছে, সাধারণ মানুষের জীবন ও জীবনযাত্রা বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে। ২০২৩ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত চলমান এ সংকট আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাগুলো।

বিশেষ করে পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা না আসলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। ২০২২ সালের বন্যার পর অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে সেটি আরও তীব্র হবে।

‘হাঙ্গার হটস্পট: ডব্লিউএফপি-এএফএকিউ তীব্র খাদ্য সংকটের পূর্ব সতর্কতা’ শিরোনামের এ প্রতিবেদনে সংস্থা দুটি খাদ্য সংকটের ঝুঁকি বাড়বে এমন ১৮টি হটস্পট চিহ্নিত করেছে।

যেগুলোর মধ্যে আফগানিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে। অপরদিকে নতুন সতর্কবার্তায় হাইতি, দ্য সাহেল (বুরকিনা ফাসো ও মালি) এবং সুদানকে সর্বোচ্চ উদ্বেগের পর্যায়ে উন্নীত করা হয়েছে।

এই তালিকায় আরও রয়েছে- দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, মধ্য আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো, সিরিয়া এবং মিয়ানমার।

অপর দিকে হাঙ্গার হটস্পটের তালিকায় রয়েছে লেবানন, এল সালভাদর, নিকারুগুয়া, গুয়েতেমালা এবং হন্ডুরাস। সূত্র : জিও নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর