রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী হৃদয় গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে তেজগাঁও থানার সোঁনারগাও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হৃদয় গ্রেপ্তার এড়াতে বুকে, পেটে ব্লেড দিয়ে আঘাত করেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘হৃদয় তেজগাঁও থানার তালিকাভুক্ত ছিনতাইকারী।

তিনি দূরপাল্লার বাসের জানালার পাশে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। যেহেতু এ ধরনের মোবাইল, ব্যাগ ছিনিয়ে নিলেও দূরপাল্লার বাসগুলো থামে না কিংবা যাত্রীরাও আর নামে না, তাই এসব যাত্রীদের টার্গেট করেন হৃদয়।’
তিনি আরো বলেন, ‘ছিনতাই করতে গিয়ে যদি ধরা পরে যান তখন নিজের বুকে, পেটে ব্লেড মারতে থাকেন। আবার কেউ ধরতে চাইলে তার গায়ে পায়খানা ছুড়ে মারেন।

থানা হাজতে আনলে সেখানেও পায়খানা করে দেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সোঁনারগাও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর