শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ইকবাল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ইকবাল

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে বিসিবি নতুন করে গঠন করা অ্যাডহক কমিটিতে তামিম ইকবালকে সভাপতি করা হয়েছে। কমিটি গঠনের পেছনে রয়েছে তদন্ত কমিটির সর্বশেষ প্রতিবেদন ও সুপারিশ।দায়িত্ব পেয়েই বিসিবিতে আসেন সাবেক অধিনায়ক। কমিটিতে মোট ১১ জন সদস্য রাখা হয়েছে, যারা আগামী তিন মাস দায়িত্ব পালন করবেন।এই সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন এবং শেষমেষ নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করবেন।

এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী বিসিবির বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে।

কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে তামিমকে। এছাড়া সদস্য হিসেবে আছেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা। তামিম দায়িত্ব গ্রহণের পরই বোর্ড সভার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যা ৬টার পর তিনি বিসিবি ভবনে উপস্থিত হয়ে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর