মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

দীর্ঘ একুশ বছর পর চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ে রেশম কারখানা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে দীর্ঘ একুশ বছর ধরে বন্ধ থাকা রেশম কারখানাটি শীর্ঘই চালু হতে যাচ্ছে। বাহির ও ভেতরে করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। বেসরকারিভাবে উদ্বোধনের এমন খবরে খুশি সবাই। আর কর্তৃপক্ষ বলছেন- নতুন করে কারখানাটি চালুর মাধ্যমে কর্মচঞ্চলের পাশাপাশি দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

লোকসানের অজুহাতে সরকারিভাবে বন্ধ করে দেয়া ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটির প্রধান ফোটকসহ বাহির ও ভেতরে করা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। রেশম বোর্ড কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদনের পর ভাড়া ভিত্তিতে বেসরকারি উদ্যোগে এবার দ্রুতই চালু হতে যাচ্ছে কারখানাটি।

দেড় যুগের বেশি সময় বন্ধ থাকার পর দ্বিতীয় বারের মত কারখানাটি চালুর লক্ষ্যে উৎপাদনে ত্রুটি এড়াতে কর্মকর্তা ও উদ্যোক্তার সমন্বয়ে যন্ত্রাংশ পরিদর্শন করে ঠিকঠাকের পর উৎপাদনে শতভাগ উপযুক্ত করা হয়েছে। শাড়ি পাঞ্জাবি পর্দাসহ পনের ধরনের কাপড় উৎপাদনে এরই মধ্যে শ্রমিক নিয়োগ করা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় কারখানাটি চালুর উদ্যোগে যেমন ফিরবে কর্মসংস্থান। তেমনি ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি এমন খবরে স্থানীয় চাষি, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষসহ খুশি সবাই।

বেসরকারি উদ্যোগে চালু হলেও দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে বলে মত রেশম কারখানা কর্তৃপক্ষের।

তুত চাষি ও শ্রমিকরা জানান, বেসরকারি উদ্যোগে হলেও কারখানাটি চালু হচ্ছে। এটা অত্যন্ত খুশির খবর নিয়মিত কাজ করতে পাবে শ্রমিকরা। চাষিরা আগে ভোগান্তির শিকার হতো। এখন হাতের কাছে কারখানা অনেক সুবিধা। আমরা চাই সবার সহযোগিতায় যেন কারখানাটি চালু থাকে।

ঠাকুরগাঁও রেশম উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক বেলায়েত হোসেন প্রধান জানান, এখানকার মানুষের প্রাণের সঞ্চার ঘটতে যাচ্ছে কারখানাটি পুনরায় চালু হওয়ার মধ্যদিয়ে। আমরা রেশম বোর্ডে কর্মকর্তা কর্মচারীরাসহ সবাই খুশি। কারখানাটি চালু করা জরুরি হয়ে পরেছিল। যন্ত্রপাতিগুলো এখন ভাল থাকবে উৎপাদনের মাধ্যমে।

ঠাকুরগাঁও রেশম উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মো. মাহাবুব-উল-হক জানান, এ এলাকার মানুষের দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে। কারখানাটি চালুর মধ্য দিয়ে। এ আনন্দ সবার। এখন কারখানাটি যেন বন্ধ না হয় সে বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় উদ্যোক্তা মো. বাবলুর রহমান জানান, স্থানীয়ভাবে কর্মসংস্থান ও ব্যবসায় সফলতার লক্ষ্যে কারখানাটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। উৎপাদিত কাপড় বাজারজাতে প্রয়োজন সরকারের সহযোগিতা তাহলে আশা করছি কারখানাটি বন্ধের কোনো সম্ভাবনা থাকবে না।

রেশম উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, ১৯৭৫-৭৬ অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় সাড়ে তিন একর জমিতে নির্মাণ করা হয় কারখানাটি। জাতীয়করণ করা হয় ১৯৮১ সালে। পরে ২০০২ সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় কারখানাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর