মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

দীর্ঘ সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু  হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার সময় নওগার মের্সাস জগদিস চন্দ্র রায়  নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করেন।

সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি রাশেদ ফৈরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্থীতিশীল হওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর আমাদের মের্সাস জয়নাল আবেদীন ট্রের্ডাস নামের সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু করি। আজকে বিকালে ১ ট্রাকে ৩০ ট্রন পেঁয়াজ আমদানি হয়েছে।

এসব পেঁয়াজ ভারতের বিহার ও নাসিক থেকে আমদানি করা হচ্ছে। তিনি আরও বলেন,  ভারত থেকে ২৫০ ডলারে আমদানি করা হচ্ছে পেঁয়াজ গুলো। তবে আমদানি হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ৩ই মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর