সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

দীর্ঘ ৬ মাস পর মাঠে নেমেই জোড়া গোল করলেন নেইমার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২১৪ টাইম ভিউ

স্পোর্টস ডেক্স : যেন স্বপ্নের মতো ফেরা! চোট কাটিয়ে দীর্ঘ ৬ মাস পর মাঠে নামলেন নেইমার। আর নেমেই করলেন জোড়া গোল।

কোরিয়ার ক্লাব জিওনবুকের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। শুরুর একাদশে খেলতে নামা নেইমার দুই অর্ধে একটি করে গোল করেছেন। অন্য গোলটি রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিওর।

প্রাক মৌসুম প্রস্তুতিতে এশিয়া ট্যুরে এই প্রথম ম্যাচ জিতল লুইস এনরিকের দল।

এই সফরে প্রথম ম্যাচে তারা আল নাসরের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এরপর সেরেসো ওসাকার বিপক্ষে হারে ৩-২ গোলে। ইন্টার মিলানের বিপক্ষে তৃতীয় ম্যাচে হারে ২-১ ব্যবধানে।

নেইমার এদিন পুরো সময়ই মাঠে ছিলেন। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ম্যাচে তার অ্যাঙ্কেল মচকে যায়। ক্ষতিগ্রস্ত হয় লিগামেন্টও। পরে অস্ত্রোপচার হয় তার। পুনর্বাসন শেষে গত মাসে দলের অনুশীলনে ফেরেন তিনি। এবার ফিরলেন মাঠেও।

ম্যাচের ৪০তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন নেইমার। ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুন হয় তার পায়েই। ৮৮তম মিনিটে আসেনসিও ৩-০ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর