রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

দুই দিনের সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ ঢাকা পৌঁছেছেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকায় সফরে আসলেন।

আজ রাতে রাজধানীর একটি হোটেলে মাখোঁ সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করেছেন।

আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর ২ নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ফরাসি প্রেসিডেন্টের আগামীকাল দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর