শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলবে না নেইমার

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১ টাইম ভিউ
দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলবে না নেইমার

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে দেখা যাবে না নেইমারকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে নেইমার দলের সঙ্গে যাচ্ছেন না।নিউ জার্সিতেই থেকে যাবেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সেখানে আধুনিক অনুশীলন সুবিধা ও পুনর্বাসন ব্যবস্থার মধ্যেই তার রিকভারি সম্পন্ন হবে। সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু মাংসপেশির চোট পান নেইমার। সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ মাঠের বাইরে কাটাতে হচ্ছে নেইমারকে।

বিশ্বকাপে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন মাঠে দেখা যায় নেইমারকে। তবে সেই উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত। দলের সঙ্গে অল্প সময় থাকার পর ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান নেইমার। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর